আমরা আগে চেইন্জ হবো নাকি সিস্টেম আগে চেইন্জ হবে? সে বিতর্কে না গিয়ে আসুন একটা মর্ডান ইনোভেশনের সাথে পরিচিত হই।
অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের এই ড্রেইনেজ সিস্টেমটি বেশ কার্যকরী হয়েছে। আশা করি বাংলাদেশও চাইলে এটা এপ্লাই করে দেখতে পারে।
স্বল্প খরচে এই ড্রেইনেজ সিস্টেমে, প্লাস্টিকের তৈরী আবর্জনা আটকাতে “ড্রেইনেজ নেট” ব্যবহার করা হয়। নেটগুলো পানি ফিল্টারিং এর কাজ করবে আর গার্বেজগুলো আটকে যাবে। রাস্তায় এবং বক্স কালভার্ট বা ড্রেইনের মুখে এই নেটগুলো বেঁধে দিয়ে, নেটগুলো থেকে নিয়মিত আবর্জনা পরিস্কার করলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হতে পারে।
কিন্তু নেটের দাম যদি প্রতি পিস ৫০ লাখ টাকা দেখানো হয় তাহলে তো সর্বনাশ।




Comments
Post a Comment