চিকনিকান্দি ইউনিয়ন যেন দূর্নীতির শহর
পটুয়াখালীর জেলার গলাচিপা থানার চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ যেখানের বর্তমান চেয়ারমান রিয়াদ। যেখানে মানুষ কোন রকম সেবাই পাচ্ছে না শুধু দূর্নীতি ছাড়া আর ভালো কোন কাজই হচ্ছে না। সাধারন ন্যায় বিচার না পেলেও লাঞ্চনা তাদের বাধ্যতা মূলক কাজ হয়ে দাড়িছে। তথ্যসু্ত্রে জানা গেছে গরীব দুঃখীদের জন্য দেয়া সরকারি ত্রান আর অনুদান সব যাচ্ছে ইউপি সদস্যদের ঘরে, বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্দকৃত টাকা ভাগভাগি হয় চেয়ারম্যান আর তার পেটোয়া বাহিনীর মধ্যে। তারপর মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেয়া হয় সমাজের অযোগ্য মানুষকে আর তারা দিনে দুপুরে মানুষকে খৃুন করতেও দ্বিধাবোধ করেনা। ওখানকার এলাকার লোকদের থেকে জানা গেছে কোটখালী এলাকার বাজার সংলগ্ন গাজী বাড়ীর জাফর গাজী নামে এক অযোগ্য লোক যে কিনা 1971 এ জন্মগ্রহন করেনি সে পাচ্ছে মুক্তিযুদ্ধ ভাতা আর তাদের দ্বার অত্যাচারিত হচ্ছে গ্রামের সাধারন মানুষ। এরকম অনেক অযোগ্য লোক ভুয়া মুক্তিযুদ্ধের ভাতা পাচ্ছে।
ইউনিয়ন পরিষদে সাধারন মানুষ বিচার নিয়ে গেলে তাদের সুষ্ঠ বিচার না করে আরো তাদের অত্যাচার করে। আজ সেখানের মানুষ দিশেহারা তাদের পেটোয়া বাহিনী সর্বদা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় । পুরো এলাকার মানুষ ভয়ে স্তব্ধ, কেউ মুখ খুলতে সাহস পা্য়না। জেলা প্রশাসক ্ও সামরিক বাহিনী সুষ্ঠ তদন্ত করলে সকল কালো হাত বেড়িয়ে আসবে আর মুক্তি পাবে সাধারন মানুষ। খুজে পাবে শান্তির পথ।

Comments
Post a Comment