ভালো কাজ করা মানুষের এত বড় শত্রু কি থাকে?

 

নিউইয়র্ক শহরে অর্থাৎ ম্যানহাটনে আমি একসময় বাস করেছি। তখন নিউইয়র্ক ইউনিভার্সিটিতে আমি একটা ফেলোশিপ করছিলাম। ইউনিভার্সিটির কাছাকাছি কোথাও আমাকে থাকতেই হতো। আমার অ্যাপার্টমেন্ট ছিল ওয়াল স্ট্রিটের সঙ্গেই, ওয়াশিংটন স্ট্রিটে। যে স্ট্রিটের ওপরই ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। 

এলাকাটাকে ডাউনটাউন বলে, হাডসন নদীর পাড়েই। আবাসিক এলাকা হিসেবে মোটেও জনপ্রিয় নয়। তাই শহরের অন্যান্য ভালো আবাসিক এলাকার চেয়ে ভাড়াও বেশ কম ছিল। ইয়ুপ্পিদের বসবাসের জন্যই মূলত বিল্ডিংগুলো তৈরি। YUPpie মানে ইয়ং আরবান প্রফেশানাল।  

Comments